হোম » প্রধান সংবাদ » বগুড়ায় করোনা সংক্রমণ রোধে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা !!

বগুড়ায় করোনা সংক্রমণ রোধে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা !!

এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে বগুড়া শহরের সাতমাথায় করোনা সংক্রমণ রোধে মাস্ক না পরার অপরাধে অর্থ জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নাছিম রেজা ও তাসনিমুজ্জামান। এসময় আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ম্যাজিষ্ট্রেট নাছিম রেজা জানান, সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন-২০১৮ অনুযায়ী মাস্ক না পরার অপরাধে ১৩ জনকে এক হাজার ৭শ’ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, জনস্বার্থে এবং করোনা মোকাবিলায় এ অভিযান অব্যাহত থাকবে। তাই আসুন আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি, মাস্ক পরিধান করি।।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!