
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বাংলাদেশের মধ্যে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সবচেয়ে পরিচিত ইউনিয়ন হলো রায়নগর ইউনিয়ন পরিষদ এই ইউনিয়নের মধ্যেই রয়েছে ঐতিহাসিক মহাস্থানগড়। এখানে রয়েছে হযরত শাহ্ধসঢ়; সুলতান বলখী (র:) এর মাজার, গোবিন্দভিটা, জিয়ন্ত ক‚প, শীলাদেবীর ঘাট, ঐতিহাসিক নিদর্শন সমুহ নিয়ে যাদুঘর ইত্যাদি। এখানে যাদু ঘরের পার্শ্বে রয়েছে আবার দেশের বৃহত্তম মসলা গবেষণা কেন্দ্র। আরও রয়েছে ঐতিহাসিক মহাস্থানগড় হাট। এই হাট থেকে প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে চলে
যাচ্ছে কৃষকের উৎপাদিত আলু, পিঁয়াজ, বাঁধাকপি, ফুলকপি, মুলা ইত্যাদি বিভিন্ন ধরনের ফসল। এদিক থেকে রায়নগর ইউনিয়ন একটি কৃষি প্রধান ইউনিয়ন হিসাবে পরিচিত। উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ প‚র্বে ছিলেন রায়নগর ইউপি চেয়ারম্যান। পরে তিনি চেয়ারম্যান পদ ত্যাগ করে এবং উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। এদিকে রায়নগর ইউনিয়ন চেয়ারম্যান পদ খালি হলে উক্ত ইউনিয়নে উপ-নির্বাচনে শফিকুল ইসলাম শফি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি
চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর গত ৪ সেপ্টেম্বর ২০১৯ তারিখে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি ইউনিয়নের উন্নয়নের জন্য যথেষ্ট কাজ করে যাচ্ছেন। তার কথাবার্তায় ইউনিয়ন বাসী খুশি। তাইতো রায়নগর ইউনিয়বাসী বললেন, উন্নায়নের আরেক নাম চেয়ারম্যান
শফি। অপর দিকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার কার্ড দেওয়ার ক্ষেত্রে তার যথেষ্ট সুনাম রয়েছে। বিষয়টি নিয়ে চেয়ারম্যান
শফির সাথে কথা বললে তিনি বলেন, জনগণ আমাকে ভোট দিয়েছে জনগণের কাজ করার জন্য এবং তাদের পার্শ্বে থাকার জন্য আমি তাদের পার্শ্বে থেকে তাদের সহযোগিতা নিয়ে ইউনিয়নের উন্নয়নের কাজ করে যাচ্ছি। জনগণ যাতে আমার থেকে কোন কষ্ট না পায় এমন কোন কাজ যাতে আমার দ্বারা নয় হয়। মহান আলাহর কাছে সেটাই আমার চাওয়া পাওয়া।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান