হোম » প্রধান সংবাদ » বগুড়ার শেরপুরে ১০১ তম জন্মদিন পালন বঙ্গবন্ধুকে ভালবেসে শিশু কিশোরদের উচ্ছাসপূর্ন আয়োজন

বগুড়ার শেরপুরে ১০১ তম জন্মদিন পালন বঙ্গবন্ধুকে ভালবেসে শিশু কিশোরদের উচ্ছাসপূর্ন আয়োজন

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ ভাষা আন্দোলন, স্বাধীনতা দিবস ও বিজয় দিবস সম্পর্কে তেমন কিছুই জানেনা তারা। স্কুলে শিক্ষকদের মুখে বাঙারি জাতির মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কথা শুনে তার আদর্শকে বুকে ধরে রেখেছে তারা। এরই প্রেক্ষিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন উপলক্ষে বগুড়ার  শেরপুরে  উচ্ছাসপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে কেক কেটে জন্মবার্ষকী পালন করেছে শিশু কিশোররা। শিশুরা তাদের বাবা-মায়ের কাছ থেকে টাকা নিয়ে মুদির দোকান থেকে শিশু খাদ্য না খেয়ে কয়েকজন বন্ধু মিলে ১৭ মার্চ বুধবার বিকালে পৌরশহরের গোঁসাইপাড়া থানার পার্শ্ববর্তী খেলার মাঠে অনুষ্ঠানটি পালন করে।

উলিপুর মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী সাকিব আল হাসান বলেন, আমরা বঙ্গবন্ধুকে দেখিনি। তার সম্পর্কে শিক্ষকদের কাছে শুনেছি তিনি আমাদের দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দেশ স্বাধীন করেছেন। তাই উনার আদর্শের কথা শুনে আমরা খেলার সাথিরা সবাই অন্যান্যদের মত নিজেরাই হাড়ি-চাঁদা তুলে কেক কিনেছি।

জন্মবার্ষকী উপলক্ষে কেক কেটে আনন্দ উল্লাস করেন, পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রুদ্র বসাক, অনিক সরকার, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইমরুল কায়েস, প্রিতম রঞ্জন বিশ্বাস, সপ্তম শ্রেণির শিক্ষার্থী অজয় দাস, বাধন তাম্বুলী, তোজ দাস, অভ্র ভট্টাচার্য, শাওন সরকার, অষ্টম শ্রেণির শিক্ষার্থী পল্লব ঘোষ, অর্থ সরকার, দশম শ্রেণির শিক্ষর্থী উৎসব দাস, অনিক দত্ত প্রমূখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!