
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে বাল্যবিবাহ নারী নির্যাতন প্রতিরোধ ও নারীর অধিকার প্রতিষ্ঠা বিষয়ক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা পরিবার পরিকল্পনা সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁর পরিবার পরিকল্পনার উপ- পরিচালক ড.কস্তুরী আমিনা কুইন। নওগাঁ জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভিন আখতারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁর পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক আনোয়ারুল আজিম, সহকারী পরিচালক (সিসি) ডা মো: কামরুল আহসান ও ডাসকো ফাউন্ডেশন
পোরশা নওগাঁর ফিল্ড অফিসার ভানু রানী সহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন হতে আহত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বাল্যবিবাহ নারী নির্যাতন প্রতিরোধ ও নারীর অধিকার প্রতিষ্ঠা বিষয়ক নিয়ে আলোচনা করেন।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন