
মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি: রক্তের দালালদের শাস্তির দাবীতে বিক্ষোভ “রক্তযোদ্ধা রুখে দাঁড়ান, রক্ত দালাল দ্রুত তাড়ান” এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলায় শিক্ষার্থী ঐক্যপরিষদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ শনিবার দুপুরে বঙ্গবন্ধু সড়ক আধুনিক সদর হাসপাতালে ঠাকুরগাঁও জেলার সকল রক্তদানকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে এই কর্মসূচী পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন সামনে বাংলাদেশ শিক্ষার্থী ঐক্যপরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি
টিংকু রায়, ঠাকুরগাঁও জেলা কমিটির সাধারণ সম্পাদক রিংকু রায়, রক্তদানকারি স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধনের সভাপতি মুরাদ হোসেন ও অন্যরা। সমাবেশে বক্তারা বলেন ঠাকুরগাঁও জেলা ডক্টর প্যাথলজির টেকনিশিয়ান মো. আলী ও পপুলার হাসপাতালের ম্যানেজার সাধারণ মানুষকে ঠকিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান তারা।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা