হোম » প্রধান সংবাদ » জামালপুরে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন  দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

জামালপুরে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন  দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

রবিউল হাসান লায়ন,জামালপুর: ১৯৭১ সালের ১৩মার্চ জামালপুরে প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উদযাপন উপলক্ষে পতাকা র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জামালপুর শহরে গৌরীপুর কাচারী মাঠে তৎকালীন সাবেক ছাত্রলীগের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে বিশাল সমাবেশে পাকিস্তানের পতাকা পুড়িয়ে বাংলাদেশের মানচীত্র খচিত স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলণ করেন বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মতিন মিয়া হিরু। শনিবার (১৩ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে জামালপুর স্বাধীনতার
পতাকা উত্তোলন দিবস উদযাপন পর্ষদের আয়োজনে শহরের তমালতলা মোড় হতে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরীতে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে দিবসটির তাৎপর্যতুলেধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জামালপুর স্বাধীনতা পতাকা উত্তোলন দিবস উদযাপন পর্ষদের আহবায়ক আমির উদ্দিনের সভাপতিত্বে ও কবি-সাংবাদিক সাযযাদ আনসারী সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযুদ্ধা আব্দুল মতিনের কন্যা মোনালিসা শারমিন সুস্মিতা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ব ম
জাফর ইকবাল জাফু, দপ্তর সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আকন্দ বাবু, জেলা জাসদ এর সাধারণ সম্পাদক হিন্দল, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সুশান্ত কানু, সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ হাবিবুর রশিদ বাবু, সহকারী অধ্যাপক তারিকুল ফেরদৌস, আব্দুল মতিন এর ছোট ভাই আলী আল সাফী রিমু প্রমুখ। উল্লেখ্য ৭মার্চ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণে পরে জামালপুর স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষে ১৯৭১ সালের ১৩ মার্চ জামালপুর শহরের গৌরীপুর কাচারী মাঠে তৎকালীন সাবেক ছাত্রলীগের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে বিশাল ছাত্রজনতার সমাবেশে এ অঞ্চলে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলণ করেন আশেক মাহমুদ কলেজ তৎকালীন ছাত্রসংসদের নির্বাচিত
ভিপি ছাত্রসংগ্রাম পরিষদের নেতা বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মতিন মিয়া হিরু। তারই মধ্যদিয়ে মূলত জামালপুরে আনুষ্ঠানিক ভাবে পাকিস্তানের বরবর সেনাবাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সূচনা হয়। এই দিবসের তাৎপর্য আগামী প্রজন্মের কাছে তুলে ধরতেই প্রতিবছর বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া হিরু ওয়ালফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি জামালপুরে পালন করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!