
রায়হানুল ইসলাম, বগুড়া প্রতিনিধি : বগুড়ায় গ্রামীণ ব্যাংক-এর অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে শুক্রবার বেলা সাড়ে ১১টায় খান্দারস্থ এরিয়া অফিসে অবস্থান নিয়ে সরকারী প্রজ্ঞাপণ গ্রামীণ ব্যাংকে বাস্তবায়নের দাবিতে অফিস ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছেন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।
সংগঠনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান খান-এর সভাপতিত্বে সরকারী প্রজ্ঞাপণ গ্রামীণ ব্যাংকে বাস্তবায়নের দাবিতে অফিস ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচীতে অবিলম্বে দুটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, চিকিৎসাভাতাসহ পুনরায় পেনশন পুণঃস্থাপনের জোর দাবি জানান। এসময় সংগঠনের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, আতাউর রহমান, দপ্তর সম্পাদক ফরহাদ হোসেন, উপদেষ্টা মোহাম্মদ আলী, প্রধান উপদেষ্টা রেজাউল করিম, নওগাঁর উপদেষ্টা সিরাজুল ইসলাম, সদস্য মর্জিনা খাতুনসহ শত শত ব্যাংক-এর অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী উপস্থিত থেকে বিভিন্ন স্লোগান দিয়ে দাবি আদায়ে কঠোর হুশিয়ারি দেন।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া