প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৪:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১২, ২০২১, ৭:৪৮ পি.এম
বগুড়ায় গ্রামীণ ব্যাংক-এর অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে সরকারী প্রজ্ঞাপণ গ্রামীণ ব্যাংকে বাস্তবায়নের দাবিতে অফিস ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচী পালন

রায়হানুল ইসলাম, বগুড়া প্রতিনিধি : বগুড়ায় গ্রামীণ ব্যাংক-এর অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে শুক্রবার বেলা সাড়ে ১১টায় খান্দারস্থ এরিয়া অফিসে অবস্থান নিয়ে সরকারী প্রজ্ঞাপণ গ্রামীণ ব্যাংকে বাস্তবায়নের দাবিতে অফিস ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছেন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।
সংগঠনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান খান-এর সভাপতিত্বে সরকারী প্রজ্ঞাপণ গ্রামীণ ব্যাংকে বাস্তবায়নের দাবিতে অফিস ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচীতে অবিলম্বে দুটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, চিকিৎসাভাতাসহ পুনরায় পেনশন পুণঃস্থাপনের জোর দাবি জানান। এসময় সংগঠনের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, আতাউর রহমান, দপ্তর সম্পাদক ফরহাদ হোসেন, উপদেষ্টা মোহাম্মদ আলী, প্রধান উপদেষ্টা রেজাউল করিম, নওগাঁর উপদেষ্টা সিরাজুল ইসলাম, সদস্য মর্জিনা খাতুনসহ শত শত ব্যাংক-এর অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী উপস্থিত থেকে বিভিন্ন স্লোগান দিয়ে দাবি আদায়ে কঠোর হুশিয়ারি দেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.