হোম » প্রধান সংবাদ » উল্লাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের একজন লাইনম্যানের মৃত্যু

উল্লাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের একজন লাইনম্যানের মৃত্যু

আওয়াজ অনলাইনঃ অদ্য সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া পৌরসভা নিবাসী শিবপুর গ্রামের রুবেল (২৫) নামের বিদ্যুতের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১টার দিকে শাহজাদপুর উপজেলার চর-আঙ্গারু গ্রামে ৩৩ কেভি লাইনের কাজ চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। নিহত রুবেল শিবপুর গ্রামের মোঃ আকরাম এর পুত্র ও তিন সন্তানের জনক। তিনি একটি বেসরকারি বিদ্যুতের ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মোঃ শামীম এর প্রতিষ্ঠানে লাইনম্যান হিসেবে কর্মরত। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়,

শাহজাদপুর উপজেলার চর-আঙ্গারু গ্রামে ৩৩ কেভি লাইনের বিদ্যুতের একটি খুঁটিতে কাজ করার সময় ফিডার চলমান থাকায় মোঃ রুবেল (২৫) বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং ঘটনাস্থলেই মারা যায়। পরে তাঁকে সঙ্গে থাকা সহযোগীরা খুঁটির ওপর থেকে রশি দিয়ে বেঁধে নামিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার কর্তব্যরত কর্মকর্তা জানান, থানায় এ ব্যাপারে কোনো মামলা হয়নি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!