
রবিউল হাসান লায়ন,জামালপুরঃ জামালপুর মিডিয়া প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার সভাপতি কবি-সাহিত্যিক আলহাজ্ব এ্যাড. মুহাম্মদ বাকী বিল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে। ৯ মার্চ মঙ্গলবার রাতে ভোকেশনাল মোড় সংলগ্ন জেলা আওয়ামী লীগের সভাপতির নিজ বাসভবনে ফুলেল শুভেচ্ছা জানান জামালপুর মিডিয়া প্রেসক্লাবের কর্মকর্তাবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন জামালপুর মিডিয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলমগীর, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সহ-সভাপতি এম এ কাশেম, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মন্ডল, যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল হাসান লায়ন, সাংগঠনিক সম্পাদক উসমান গনি স্বাধীন, কোষাধ্যক্ষ ধ্রুব ভৌমিক, সদস্য লিটন প্রমুখ।
ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় আলহাজ্ব এ্যাড. মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন, বস্তুনিষ্ঠতা বজায় রেখে স্বাধীনতার পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশ ও সমাজের মানুষের উপকারে আসে, তাদের দুঃখ-কষ্ট লাগব হয় এমন বিষয় গুলোকে প্রাধান্যদিয়ে, মাদক, জুয়া, বাল্য বিয়ে, সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে গনমাধ্যমে তথ্য প্রকাশ করতে হবে। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা হিসেবে আখ্যায়িত করে সঠিক ও অনুসন্ধানী তথ্য প্রকাশে জামালপুর মিডিয়া প্রেসক্লাবের সকলকে গণমাধ্যমে কাজ করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান