
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ দেশে এবারই প্রথম ৭ মার্চ জাতীয় দিবস পালিত হবে। এ উপলক্ষে জাতীয় ভাবে ঢাকায় বঙ্গবন্ধু স্বরণী ও সরোয়ার্দী এভিনিউতে জাতীয় দিবস পালিত হবে। তাছাড়া সারাদেশের ন্যায় ভৈরবেও ৭ মার্চ জাতীয় দিবস উদযাপন করা হবে। আজ ৪ মার্চ বৃহস্পতিবার সকালে ৭মার্চ জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে পরিষদের মিলনায়তন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা’র’ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রি খিসা ও ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিন। এছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
অশ্রুসিক্ত বিদায়: মানবিকতার অনন্য দৃষ্টান্ত ছিলেন জাকির হোসেন শেখ