হোম » প্রধান সংবাদ » টাঙ্গাইল এয়ারপোর্টে বিমান বাহিনীর মহড়া

টাঙ্গাইল এয়ারপোর্টে বিমান বাহিনীর মহড়া

শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি পাহাড়কাঞ্চনপুরের আয়োজনে টাঙ্গাইল এয়ারপোর্টে মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৩ মার্চ) দুপুরে টায় ঢাকা থেকে আগত বিমান বাহিনীর কমব্যাট সার্জ এন্ড রেসকো মিশন পাহাড়কাঞ্চনপুর বিমান ঘাঁটির তত্ত্বাবধানে টাঙ্গাইল শহরের ভাল্লুককান্দি এয়ার ফিল্ডে প্রায় পৌনে এক ঘন্টা ব্যাপি এ মহড়া পরিচালনা করা হয়। মহড়ায় বিমান বাহিনীর চারটি ফাইটার বিমান ও তিনটি হেলিকপ্টারের মাধ্যমে আহত পাইলটকে উদ্ধারের কৌশল প্রদর্শন করা হয়।
এ সময় বাংলাদেশ বিমান বাহিনীর পাহাড়কাঞ্চনপুর ঘাঁটি অধিনায়ক এয়ার কমোডোর কাজী মাজহারুল ইসলাম এর উপস্থিতিতে টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের সাংসদ আহসানুল ইসলাম টিটু,অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন বিএম রিয়াজুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, স্থানীয় কাউন্সিলর মো. ফারুক হোসেন, বিমান বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ সিভিল প্রশাসন ও সামরিক বাহিনীর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!