হোম » প্রধান সংবাদ » সান্তাহারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সান্তাহারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি উপজেলা প্রতিনিধিঃ বগুড়ার সান্তাহারের অদূরে সড়ক দুর্ঘটনায় মোস্তাফিজুর রহমান সোহাগ (৩১) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার রাত ৯ টায় সান্তাহার-নওগাঁ সড়কে মল্লিকা ইনের সামনে এ ঘটনাটি ঘটে। মোস্তাফিজুর রহমান সোহাগ সান্তাহার পৌর শহরের মালা সিনেমা হল এলাকার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মহসিন আলীর বড় ছেলে এবং মেসার্স সুইটি চালকলের স্বর্তাধিকারী।

স্থানীয়সূত্রে জানা যায়, এদিন রাতে নিহত সোহাগ সান্তাহার নিজ বাসা থেকে নওগাঁ যাবার পথে মল্লিকা ইনের সামনে পৌঁছলে একটি অটো সার্জারকে অতিক্রম করতে গেলে বিপরীত দিক থেকে আসা অপর একটি অটো চার্জারের সাথে মুখোমুখি সংঘর্ষ লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এঘটনায় ঐ অটোচার্জারের তিন যাত্রী আহত হয়। ফায়ার সার্ভিসের কর্মিরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পরিবারের লোকজন লাশটি বাসায় নিয়ে আসেন। এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!