হোম » প্রধান সংবাদ » ভৈরবে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে  সংঘর্ষে। আহত ১০

ভৈরবে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে  সংঘর্ষে। আহত ১০

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে পৌর নির্বাচনকে কেন্দ্র করে ৫ নং ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থী আশরাফুল আলম ও হাজী ফজলু মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। এসময় দোকান পাট, কয়েল কারখানা ভাংচুর ও লুটপাটের   করা হয়েছে। তাছাড়া উভয় পক্ষের নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৭ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। আজ ২১ ফেব্রয়ারী রবিবার সকাল সাড়ে ১০ ঘটিকা হতে সংঘর্ষ শুরু।
এসময় ঘটনাস্থল থেকে পুলিশ কাউন্সিলর প্রার্থী আশরাফুল আলমকে আটক করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। ভৈরব সার্কেলের এএপি মোঃ রেজওয়ান দীপু বলেন, পৌর নির্বাচনকে কেন্দ্র করে এই দুই কাউন্সিলরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এসময় গুলি করা হয়েছে। তাছাড়া কাউন্সিলর প্রার্থী আশরাফুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!