
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে পৌর নির্বাচনকে কেন্দ্র করে ৫ নং ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থী আশরাফুল আলম ও হাজী ফজলু মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। এসময় দোকান পাট, কয়েল কারখানা ভাংচুর ও লুটপাটের করা হয়েছে। তাছাড়া উভয় পক্ষের নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৭ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। আজ ২১ ফেব্রয়ারী রবিবার সকাল সাড়ে ১০ ঘটিকা হতে সংঘর্ষ শুরু।
এসময় ঘটনাস্থল থেকে পুলিশ কাউন্সিলর প্রার্থী আশরাফুল আলমকে আটক করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। ভৈরব সার্কেলের এএপি মোঃ রেজওয়ান দীপু বলেন, পৌর নির্বাচনকে কেন্দ্র করে এই দুই কাউন্সিলরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এসময় গুলি করা হয়েছে। তাছাড়া কাউন্সিলর প্রার্থী আশরাফুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া