
মোস্তাফিজুর, নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে উপজেলার ক্ষদ্র-নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন ও শিক্ষাবৃত্তির চেক বিতরন করা হয়েছে। সকালে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ২০২০-২১ অর্থবছরের বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় এ শিক্ষা উপকরন ও শিক্ষাবৃত্তির চেক বিতরন করা হয়।
এসময় ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৩৮৮ জন শিক্ষার্থী এ শিক্ষা উপকরন ও শিক্ষাবৃত্তির চেক গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন, নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌরসভার মেয়র কে.এম জাকির হোসেন প্রমুখ।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা