
মিজানুর রহমানঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কে উদযাপন করতে পাটগ্রাম উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট আজ ১৯ ফেব্রুয়ারী আলপনা উৎসবের আয়োজন করে। আলপনা উৎসবের অংশ হিসেবে আজ শহীদ মিনার প্রাঙ্গনকে রঙে রঙে ভরিয়ে তোলে রংতুলি আর্ট একাডেমির অধ্যক্ষ. বাবু কেশব চন্দ্র রায়, শিক্ষক সঞ্জয় রায় এবং সম্রাট সহ একাডেমির সকল ছাত্রছাত্রীরা।
পাটগ্রাম উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের এর সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আরাফাত সুলতান কার্নিজ এর তত্ত্বাবধানে রংতুলি আর্ট একাডেমি প্রতিবছরের ন্যায় এবারেও পাটগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আলপনা উৎসবের আয়োজন করে।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা