
রবিউল হাসান লায়ন,জামালপুর: “মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” এই প্রতিপাদ্যে জামালপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) শিল্প মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে জামালপুর পুলিশ অফিসার্স মাঠ প্রাঙ্গণে মাসব্যাপী শিল্প মেলার আয়োজন করে ইভেন্ট ম্যানেজমেন্ট এস.আর.টি.সি.এল। জামালপুর পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী শায়লা শম্পা খন্দকারের সভাপতিত্বে ও দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাব্বত কবীরের সঞ্চালনায় শিল্প মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও মেলার উদ্বোধন করেন জামালপুর পুলিশ নারী কল্যাণ সমিতির উপদেষ্টা ফাতেমা পারভীন লুনা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী কাজী মোনালিসা মারিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন বিপিএম পিপিএম বার, শেরপুরের পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসক ও অপরাধ) সীমা রাণী সরকার, মাদারগঞ্জ সার্কেলের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলম পিপিএম, জামালপুর সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ রেজাউল ইসলাম খান, বকশিগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সম্রাটসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ। মেলায় সর্বমোট ৮০ টি স্টল স্থান পেয়েছে। এছাড়াও শিশুদের বিনোদনের জন্য নানা ধরনে ব্যবস্থা রাখা হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল