
শেখ মাজহারুল ইসলাম সোহান,টাঙ্গাইলঃ কোটা পুনর্বহাল ও মুক্তিযোদ্ধা পরিবারের সুরক্ষা আইন সহ ৭ দফা দাবীতে ঢাকার শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের লক্ষ্যে টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। পূর্ব ঘোষিত কেন্দ্রীয় কমিটি কর্তৃক কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার(১৯ ফেব্রুয়ারী)দুপুরে টাঙ্গাইল পৌরসভা মিলনায়তনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদ জেলা ইউনিটের আহ্বায়ক সাজ্জাদুর রহমান খোশনবীশের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম রেজা। এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা ও জেলা পরিষদ সদস্য আহমেদ সুমন মজিদ, ঢাকা বিভাগীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ সাদিকুল ইসলাম, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক খান রির্চাড,তুহিন সিদ্দিকী, জাহাঙ্গীর আলম, সোহেল,লিটু,শামীম,মাহি,সাইফুল, বিভাষ কৃষ্ণ চৌধুরী প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা এবং বিভিন্ন উপজেলা থেকে আগত মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানবৃন্দ।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু