
মো:তারিকুর রহমান চুয়াডাংগা প্রতিনিধি : দামুড়হুদা উপজেলার দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯ বোতল ফেনসিডিল সহ একজন মাদক ব্যাবসায়ীকে হাতেনাত আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০ টার সময় দর্শনা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার অফিসার এ এস আই মোঃ মহিউদ্দিন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে দর্শনা থানাধীন ঈশ্বরচন্দ্রপুর গ্রামস্তলে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
এ সময় দর্শনা থানাধীন ঈশ্বরচন্দ্রপুর গ্রামস্তলে থেকে মোঃ ধীরু হোসেন (২8) নামের একজন কে আটক করে পুলিশ এবং আটককৃত আসামির নিকট থেকে ৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে। আটককৃত আসামি হলো দর্শনা থানাধীন ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মোঃ রবিউল ইসলাম এর ছেলে মোঃ ধীরু হোসেন। দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান কাজল বলেন আটককৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া