
মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর মহুভাষী এলাকায় মাদক সেবনের দায়ে দবিরুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তির কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত বুধবার বিকেলে তাকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এ রায় প্রদান করেন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার জামালপুর ইউপির মহুভাষী গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক গ্রহনরত অবস্থায় ওই গ্রামের মৃত আব্দুল হকের ছেলে দবিরুল ইসলাম (৪২) কে আটক করা হয়। পরে সে তার অপরাধ স্বীকার করলে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করে আদালত। এ সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা