
মোস্তাফিজুর,নাটোর জেলা প্রতিনিধি: উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নাটোরের বড়াইগ্রাম পৌরসভা নির্বাচনে ভোট গ্রহন শুরু হয়েছে। সকাল ৮ টা থেকে ৯ টি কেন্দ্রে এই পৌরসভায় ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে একটানা বিকেল ৪ টা পর্যন্ত। ভোট কেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে।
বড়াইগ্রাম পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৬০৬ জন। এ পৌরসভায় নির্বাচনে মেয়র পদে দুই জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। নির্বাচন অবাধ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে ভোট গ্রহণের জন্য আনসার, পুলিশ, র্যাবের পাশাপাশি বিজিবি সদস্যরা নিয়োজিত রয়েছে। এদিকে নাটোর পৌরসভা সীমানা জটিলগতা থাকায় আজকের তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত রাখা হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য