হোম » প্রধান সংবাদ » বীর মুক্তিযোদ্ধাকে বেঁধে রাখার অভিযোগ; ইউপি চেয়ারম্যানের প্রতিবাদ

বীর মুক্তিযোদ্ধাকে বেঁধে রাখার অভিযোগ; ইউপি চেয়ারম্যানের প্রতিবাদ

মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়ন চেয়ারম্যানকে জড়িয়ে বীর মুক্তিযোদ্ধাকে রশি দিয়ে বেঁধে রাখার অভিযোগ তুলে কয়েকটি পত্রিকা ও অনলাইন মিথ্যা সংবাদ পরিবেশন করেন এমন দাবী করেন ওই ইউনিয়নের চেয়ারম্যান মহির উদিন।
গত সোমবার (০৮ ফেব্রুয়ারি ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভেলাগুড়ি ইউপি চেয়ারম্যান মহির উদ্দিন বলেন, গত শনিবার আমার ইউনিয়নে একটি চোরাই গরু উদ্ধার হয়। ওই গরু চুরির সাথে বীর মুক্তিযোদ্ধা আকবর আলীর পুত্র একাধিক মামলার আসামী হারুনর রশিদ ওরফে হাবু জড়িত। বিষয়টি তদন্ত করতে আমি নিজেই বীর মুক্তিযোদ্ধা আকবর আলীর বাড়ি যাই। বীর মুক্তিযোদ্ধাকে সাথে নিয়ে বিষয়টি তদন্ত করে সত্যতা পাইলে বীর মুক্তিযোদ্ধাকে তার সন্তানকে ডাকতে বলি। পরে ইউনিয়ন পরিষদের সহযোগিতায় চোরাই গরুটি উদ্ধার করে হাতীবান্ধা থানা পুলিশ। গরুটি কালীগঞ্জ থানা এলাকা থেকে চুরি হওয়ায় ওই থানায় একটি মামলা দায়ের হয়।
ওই চুরি মামলা থেকে ছেলেকে বাঁচাতে বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে একটি মহল আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেন। আমাকে হেয় করতেই আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমার প্রতিপক্ষ একটি মহল সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন পত্রিকা ও অনলাইনে আমাকে জড়িয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করে আমাকে হয়রানীর চেষ্টা করা হচ্ছে। আমি ওই সংবাদটির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সেই সাথে সাংবাদিকদের সড়ে জমিন তদন্ত করে সত্য ঘটনাটি পরিবেশন করতে অনুরোধ করছি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!