
মোস্তাফিজুর,নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে ২টি বাড়ির ৫টি ঘর ভস্মীভুত হয়েছে। আজ সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কৃষ্ণপুর দিঘা গ্রামে এ ঘটনা ঘটে। বাড়ির মালিক ও পত্যক্ষ দর্শি সুত্র জানায়, উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের কৃষ্ণপুর দিঘা গ্রামের মকবুল হোসেনের ছেলে ইসমাইল (৫৫) ও ইব্রাহীম(৫৮) বাড়িতে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সুত্রপাত হয়। আগুন মুহুর্তেই দুই ভাইয়ের বাড়িতেই ছড়িয়ে পড়ে।
এতে ওই দুই বাড়ির ৫টি ঘর সহ ঘরে রাখা আসবাব পত্র, ফসল কাপড় চোপড় ও অন্যান্য সামগ্রী পুড়ে যায়। সংবাদ পেয়ে ফায়ার ব্রিগেড কর্মিরা ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষতিগ্রস্থ ইব্রাহিম ও ইসমাইল জানান, অগ্নিকান্ডে তাদের প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার