
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে কৃষক মফিজ উদ্দিন নামের এক কৃষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।এসময় চোরদের বাধা দেয়ায় তাদের ধারালো অস্ত্রের আঘাতে কৃষকের ছেলে নাজমুল নামের এক কিশোর আহত হয়েছেন। এসময় তারা নগদ দুই লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
রবিবার(৭ ফেব্রুয়ারি) ভোর পৌণে ৩টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর (পশ্চিমপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। আহত নাজমুল জানান, রাত আনুমানিক পৌণে ৩টার দিকে ঘরের কোঠা (মাটির দেয়াল) পেছন দিয়ে গর্ত করে (স্থানীয় ভাষায় সিঁধ কেটে) ঘরে প্রবেশ করে। পরে ঘুমন্ত অবস্থায় তাকে মারধোর করে বাহিরে ফেলে রাখে। এসময় তাদের সহযোগী আরো প্রায় ৩০ জনের সশস্ত্র এক দল সদস্য তাদের বাড়ির গেটের সামনে অপেক্ষা করে।
পরে চোরেরা ঘরের ভিতরে ঢুকে বাড়ির অন্যান্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দুই লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকারসহ হ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নেয়। এসময় তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে তারা আমাকে পিটিয়ে আহত করে। শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল