হোম » প্রধান সংবাদ » জামালপুর পৌরসভা নির্বাচনে আঃলীগের মনোনীত মেয়র প্রার্থী ছানুকে বিজয়ী করার লক্ষ্যে যৌথ কর্মী সভা অনুষ্ঠিত

জামালপুর পৌরসভা নির্বাচনে আঃলীগের মনোনীত মেয়র প্রার্থী ছানুকে বিজয়ী করার লক্ষ্যে যৌথ কর্মী সভা অনুষ্ঠিত

রবিউল হাসান লায়ন,জামালপুর: আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানুকে বিজয়ী করার লক্ষ্যে যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার (৭ফেব্রুয়ারি) দুপুরে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণে যুবমহিলা লীগ, জামালপুর জেলা ও পৌর শাখার আয়োজনে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবমহিলা লীগের সভাপতি ফারহানা সোমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমির সঞ্চালনায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অ্যাড. মুহাম্মদ বাকী বিল্লাহ।
 বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক আহমেদ চৌধুরী, সহ-সভাপতি আলহাজ্ব মির্জা সাখাওয়াতুল আলম মনি, অধ্যাপক আশরাফ হোসেন তরফদার, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক সরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আকন্দ বাবু প্রমুখ।
অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সদস্য মন্জুরুল ইসলাম লানজু, সরোয়ার হোসেন শান্ত, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আন্জুমনোয়ারা বেগম হেনা, সদস্য শহনাজ পাভীন, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মিজানুর রহমান সুজন, পৌরমহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মারুফা আনোয়ার পারুল, জামালপুর সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফারজানা ইয়াসমিন লিটা, জেলা যুবমহিলা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সানজিদা আক্তার আঁখি, পৌর যুবমহিলা লীগের সভাপতি সায়মা হামজা সিমি, সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার সহ মহিলা আওয়ামী লীগ, যুবমহিলা লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
কর্মী সভায় বক্তারা বলেন আগামী ২৮ফেব্রুয়ারি জামালপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই সকল নেতাকর্মীদের পৌরসভার সকল ভোটারদের ধারে ধারে গিয়ে নৌকার পক্ষে ভোট চাইতে হবে এবং নৌকা মার্কা ভোট দিয়ে আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানুকে বিজয়ী করার আহবান জানান।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!