
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: আজ শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় লালমনিরহাট জেলা শহরের উত্তরণ সুপার মার্কেটের ২য় তলায় রহমান স্মৃতি গণ-গ্রন্থাগারে রহমান স্মৃতি গণ-গ্রন্থাগারের আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২১ উদযাপন, রহমান স্মৃতি গণ-গ্রন্থাগারের পৃষ্ঠপোষক আমিরুল হায়াত আহমেদ মুকুল-এঁর ৬৬তম জন্মদিন উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা ও কেককাটা অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রহমান স্মৃতি গণ-গ্রন্থাগারে উপদেষ্টা ফেরদৌসী বেগম বিউটি। বক্তব্য রাখেন রহমান স্মৃতি গণ-গ্রন্থাগারে উপদেষ্টা সহকারী অধ্যাপক সাদিক ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ সূর্য প্রমুখ। এ সময় রহমান স্মৃতি গণ-গ্রন্থাগারের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালক ভ্রাম্যমাণ লাইব্রেরিয়ান জাকির হোসাইন।

আরও পড়ুন
প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর
বগুড়ার মহাস্থানে গলি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, তদন্তে পিবিআই
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৫৯০ পিস ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার