হোম » প্রধান সংবাদ » ব্রাহ্মণবাড়িয়ায় কারাগারে কয়েদির মৃত্যু 

ব্রাহ্মণবাড়িয়ায় কারাগারে কয়েদির মৃত্যু 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ঃব্রাহ্মণবাড়িয়ায় মো: হুমায়ুন (৪৫) নামে এক কয়েদির  মৃত্যু হয়েছে। ৪ ফেব্রুয়রি বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ। মৃত কয়েদি মো: হুমায়ুন জেলার কসবা উপজেলার বিষ্ণাউড়ী গ্রামের বাসিন্দা আব্দুল মালেক এর পুত্র।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের চিকিৎসক ইনজামামুল হক সিয়াম দৈনিক গণমানুষের আওয়াজকে জানান , সকাল সাড়ে ৮টার দিকে কয়েদির হুমায়ুন বুকে ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিক তার ইসিজি করা হয়। পরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়ার জেল সুপার মো: ইকবাল হোসেন জানান, মাদক মামলার আসামি হয়ে গত ২৮ জানুয়ারি কারাগারে আসেন হুমায়ুন। সকালে হঠাৎ করে বুকে ব্যথা হলে হাসপাতালে পাঠানোর পর সেখানে তার মৃত্যু হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!