
রবিউল হাসান লায়ন,জামালপুর: আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জনের মনোনয়ন পত্র দাখিল করেছেন। অপরদিকে সাধারণ কাউন্সিলর পদে ৬৮ ও সংরক্ষিত (মহিলা) আসনে ১৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার (২ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা এ মনোনয়নপত্র দাখিল করেন।

জামালপুর পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন ছানু, বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত হাত পাখা প্রতীকের মেয়র প্রার্থী মুফতি মোস্তফা কামাল জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফার কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
জামালপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদুল আলম বলেন, জামালপুর পৌরসভার ৪২টি ভোট কেন্দ্রের ৩৪১টি কক্ষ রয়েছে। এসব কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতীক বরাদ্ধ দেওয়ার পর পরই নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। আগামী ২৮ ফেব্রুয়ারী নির্বাচন উপলক্ষে আমরা সবরকম প্রস্তুতি গ্রহণ করেছি।
জামালপুর জেলা রিটার্নিং কর্মকর্তা মো. গোলাম মোস্তফা বলেন, আজ ২ ফেব্রুয়ারী জামালপুর পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। আগামী ৪ ফেব্রুয়ারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থীদের প্রতীক বরাদ্ধ দেওয়া হবে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ