
রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রোববার (১ ফেব্রুয়ারী) সকালে উল্লাপাড়া পৌরসভায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্ক, বিধবা, ও অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা ভোগীদের মাঝে ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উল্লাপাড়া পৌরসভার মেয়র এস.এম নজরুল ইসলাম ভাতাভোগীদের মধ্যে ভাতার টাকা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
পৌরসভার ১নং ওয়ার্ডের ভাতা ভোগীদের মধ্যে ভাতার টাকা বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে পৌরসভার ৯টি ওয়ার্ডের ভাতাভোগীদের মধ্যে ভাতার টাকা বিতরণ করা হবে বলে জানিয়েছেন পৌর মেয়র এসএম নজরুল ইসলাম। এ সময় উপজেলা সমাজকর্মী অতুল কুমার, ব্যাংক এশিয়ার সিনিয়র অফিসার মোঃ আবু বক্কার সিদ্দিক, পিডিসি মোঃ হাফিজুর রহমান হাফিজ, ট্রাফিক সুপার ভাইজার মোঃ আলাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা