হোম » প্রধান সংবাদ » ‘র‌্যাব সেবা সপ্তাহ’ উদযাপনে নারায়ণগঞ্জে র‌্যাব-১১’র স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

‘র‌্যাব সেবা সপ্তাহ’ উদযাপনে নারায়ণগঞ্জে র‌্যাব-১১’র স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

লতিফ রানা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘র‌্যাব সেবা সপ্তাহ’ উদযাপন উপলক্ষ্যে নারায়াণগঞ্জে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে র‌্যাব-১১। গতকাল মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় স্বেচ্ছায় র‌্যাব সদস্যদের এই রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন র‌্যাব-১১’র সদর দপ্তরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল খন্দকার সাইফুল আলম।

র‌্যাব-১১ এর সার্বিক তত্ত¡াবধানে ও রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তায় কর্মসূচিতে স্বেচ্ছায় রক্তদান করেন ৩০ জন র‌্যাব সদস্য।র‌্যাব সেবা সপ্তাহ উপলক্ষে নারায়ণগঞ্জের আদমজীনগর র‌্যাব-১১’র সদর দপ্তরে ১ জানুয়ারি হতে ১১ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এগুলোর মধ্যে জুম্মার সময় দোয়া মাহফিল, এতিম শিশুদের মধ্যে খাদ্য বিতরণ, বৃক্ষ রোপণ কর্মসূচী, রক্তদান কর্মসূচি, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, দুস্থদের মাঝে খাদ্য বিতরণ এবং দরিদ্র ও প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান কর্মসূচি ইত্যাদি।

র‌্যাব-১১ সদর দপ্তরের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, র‌্যাব-১১ এর দায়িত্বপূর্ণ এলাকার ৫টি মসজিদে স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাতসহ দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করার মধ্য দিয়ে ‘র‌্যাব সেবা সপ্তাহ’ এর কার্যক্রম শুরু করা হয়েছে।

এছাড়া ২ জানুয়ারি র‌্যাব-১১ এর তত্ত¡াবধানে ৩টি এতিমখানায় পাঁচ শতাধিক এতিম শিশুদের মাঝে এতিমখানার শিক্ষকমন্ডলী ও পরিচালনা পর্ষদের সদস্যদের উপস্থিতিতে সুশৃঙ্খলভাবে খাদ্য বিতরণ কর্মসূচি এবং ৪ জানুয়ারি সকাল ১১টায় র‌্যাব-১১ এর দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন গুরত্বপূর্ণ স্থান, সড়ক ও দ্বীপে বিভিন্ন ফলজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। তিনি জানান, ‘র‌্যাব সেবা সপ্তাহ’ উপলক্ষে আগামী ৭ জানুয়ারি শীতার্তদের মাঝে এক হাজার শীতবস্ত্র বিতরণ, ১০ জানুয়ারি পাঁচ শতাধিক দুস্থ্যদের মাঝে খাদ্য বিতরণ এবং ১১ জানুয়ারি দরিদ্র ও প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান কর্মসূচি পালন করা হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!