
মনির হোসেন সোহেল চাটখিল প্রতিনিধিঃ নোয়াখালীর চাটখিলে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টার আসামীকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকাল ১১.০০ টায় ঢাকা-চাটখিল মহাসড়কে কয়েকশত এলাকাবাসী। আসামী শামসুল আলম শামুকে গ্রেফতারের দাবীতে এই মানববন্ধনে অংশগ্রহন করে।
উল্লেখ্য গত ২৮শে ডিসেম্বর চাটখিল উপজেলার সোমপাড়া বাজারে ব্যবসায়ী রিয়াদ হোসেন নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য বের হয়ে বাড়ীর সামনে আসলে শফিক উল্যার ছেলে সামছুল আলম সামু তাকে উদ্দেশ্যে করে অকথ্য ভাষায় গালমন্দ করে। এসময় ব্যবসায়ী রিয়াদ হোসেন নিজেকে কেনো গালমন্দ করা হচ্ছে জানতে চাইলে সামু তার হাতে থাকা বাজারের ব্যাগ থেকে একটি ধারালো দা বের করে ঘাড়ে কোপ দিতে চাইলে ব্যবসায়ী রিয়াদ বাম হাত দিয়ে তার প্রতিহত করলে হাত কেটে যায়।
হাতে রক্তক্ষরণ শুরু হলে সে মাটিতে পড়ে যায়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় সামু। তাকে হত্যার উদ্দেশ্যে সামু এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন রিয়াদ। আহত রিয়াদ এখন ঢাকা একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে থানায় একটি হত্যা চেষ্টার মামলা হলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া