
এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বিদ্যালয়ে বই বিতরণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে সাবেক দুই ইউপি সদস্যসহ ৩জন আহত হয়েছেন। শনিবার(২ জানুয়ারী) বেলা ১১ টার দিকে উপজেলার ভাটরা ইউনিয়নের কুড়িড়া পণ্ডিতপুকুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দেয়ার ঘটনাও ঘটে।
সংঘর্ষে আহত তিনজন হলেন, সাবেক ইউপি সদস্য আখতারুজ্জামান মানিক ও বেলাল হোসেন। অন্যজন হলেন বাবু নামের এক ব্যক্তি। শনিবার সকালে পণ্ডিতপুকুর বিদ্যালয়ে বই বিতরণের আয়োজন করেন ম্যানেজিং কমিটির সভাপতি আওয়ামী লীগ নেতা মজনুর রহমান। ওই সময় ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোরশেদুল বারী তার সহযোগিদের নিয়ে সেখানে উপস্থিত হয়ে বই বিতরণ বন্ধ করে দেন।
চেয়ারম্যান মোরশেদুল বারী বলেন, বিদ্যালয়ের শিক্ষকরা বই বিতরণ করবেন। কিন্তু সেখানে মজনুর থাকাটা স্থানীয়রা মেনে নিতে পারেননি। কারণ মজনুর বিদ্যালয়ের সভাপতি হিসেবে অভিভাবক ও স্থানীয়রা মানতে চান না। তিনি বলেন, প্রধান শিক্ষকের কক্ষে স্থানীয়রা তালা ঝুলিয়ে দেয়। ম্যানেজিং কমিটির সভাপতি মজনুর বলেন, বিদ্যালয়ের সভাপতি হিসেবে বই তো আমিই বিতরণ করবো। মোরশেদুল বারী বই বিতরণ বন্ধ করে দিয়েছেন, প্রধান শিক্ষকের রুমে তালা ঝুলিয়েও দেয় তারা।
তিনি বলেন, আমি এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছি। একারণে বর্তমান চেয়ারম্যান এসব কর্মকাণ্ড করছেন। জানতে চাইলে কুমিড়া পণ্ডিতপুকুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ