
শাহজাহান সিরাজ : দূর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে বগুড়ায় সময় সংবাদের প্রতিবেদক মাজেদুর রহমান ও চিত্র সাংবাদিক রবির উপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় সড়ক অবরোধ বিক্ষোভ ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধায় কর্মরত গণমাধ্যমকর্মীদের আয়োজন শনিবার দুপুরে শহরের ডিবি রোডে আসাদুজ্জামান মার্কেটের সামনে সাংবাদিক সংহতি সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে হামলার নির্দেশদাতা ও হামলাকারীদের গ্রেফতার ও বিচার বিভাগীয় তদন্ত ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে আপরাধীদের বিচারের দাবী জানান।
সংহতি সমাবেশে গণমাধ্যমকর্মীরা ছাড়াও খেলোয়াড়, রাজনীতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা বক্তব্য দেন। এসময় বক্তারা বলেন, সরকারী উন্নয়ন প্রকল্পে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের দশটিকা গ্রামে স্থানীয় ইউপি সদস্য লুৎফর রহমান, শ্রমিকলীগ নেতা জনির নেতৃত্বে দূর্বৃত্তরা সময় সংবাদের প্রতিবেদক মাজেদুর রহমান ও চিত্র সাংবাদিক রবিউল ইসলামের উপর হামলা চালিয়ে এলোপাথারী মারপিট করে তাদের ব্যবহৃত ক্যামেরা, মাইক্রোফোন ও নগদ অর্থ লুটে নেয়। হামলার সময় সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত থাকলেও তার নির্বিকার ভূমিকার নিন্দা জানান বক্তারা।
বগুড়া শহীদ জিয়া মেডিকেলে চিকিৎসাধীন মাজেদুর ও রবির শারীরীক অবস্থার আরো অবনতি হয়েছে। এসময় গণমাধ্যমকর্মীরা এই হামলার নির্দেশদাতা, হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান। সেই বিচার বিভাগীয় তদন্ত ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবী জানান তারা। সংহতি সমাবেশ শেষে শহরের ডিবি রোডে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন গণমাধ্যমকর্মীরা। সংহতি সমাবেশে বক্তব্য দেন এশিয়ান টিভি‘র জেলা প্রতিনিধি খালেদ হোসেন,
প্রবীণ সাংবাদিক আবু জাফর সাবু, গোবিন্দলাল দাশ, অমিতাভ দাশ হিমুন, সিদ্দিক আলম দয়াল, দীপক কুমার পাল, উজ্জল চক্রবর্তী,
আরিফুল ইসলাম বাবু, কুদ্দুস আলম, রজত কান্তি বর্মন, মাহমুদুল গনি রিজন, মাহফুজ ফারুক, রিক্তু প্রসাদ, আফরোজা লুনা,
আফতাব হোসেন, ফিরোজ কবির মিলন, ফেদাউস জুয়েল, তাজুল ইসলাম রেজা, সরদার শাহিদ হাসান লোটন, শাহজাহান সিরাজ,
শাহ আলম যাদু, ভবতোষ রায় মনা, কায়ছার প্লাবন, এস এম বিপ্লব, ফারহান শেখ, শহিদুল ইসলাম খোকন, লাল চান বিশ্বাস সুমন,
মাহাবুব মিয়া, সালাম আশিকী, সাইফুল মিলন, ওবাইদুল ইসলাম ও হেদায়েতুল ইসলাম বাবু। অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করলে কঠোর কর্মসূচীর হুশিয়ারী দেন গণমাধ্যমকর্মীরা।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল