হোম » প্রধান সংবাদ » টাঙ্গাইলে বীর মুক্তিযোদ্ধার উপর সন্ত্রাসী  হামলার প্রতিবাদে মানববন্ধন 

টাঙ্গাইলে বীর মুক্তিযোদ্ধার উপর সন্ত্রাসী  হামলার প্রতিবাদে মানববন্ধন 

শেখ মাজহারুল ইসলাম সোহান,টাঙ্গাইলঃ টাঙ্গাইলে বীরমুক্তিযোদ্ধা মোঃ হাসেম আলীর উপর নৃশংসতম সন্ত্রাসী  হামলা ও তার পরিবারের উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ( ২জানুয়ারি) শনিবার সকালে টাঙ্গাইলের পৌর এলাকা সন্তোষে বীরমুক্তিযোদ্ধাগণ ও সর্বস্তরের জনগণের সম্মিলিত অংশগ্রহণে এক বিরাট মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে উপস্থিত বক্তারা বলেন,অনতিবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে পরবর্তী কর্মসূচি হিসেবে কঠোর আন্দোলন এর হুশিয়ারি জানান। মানববন্ধনে উপস্থিত বক্তাদের মধ্যে থেকে বক্তব্য প্রদান করেন টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ ইউনুছ আলী, বীরমুক্তিযোদ্ধা মোঃ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলার আহবায়ক সাজ্জাদুর রহমান খোশনবীশ, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর দৌহিত্র ইঞ্জিঃ হাসরত খান ভাসানী, বীরমুক্তিযোদ্ধার সন্তান তুহিন সিদ্দিকী, বীরমুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান বিএসসি এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বীরমুক্তিযোদ্ধার সন্তান আব্দুল আলিম। উক্ত মানববন্ধন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাসুম আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য যে, গত ২৭ ডিসেম্বর ৭১’এর চিহ্নিত রাজাকার মিজানুর রহমানের ভাই এবং সন্তানেরা হত্যার উদ্দেশ্যে বীরমুক্তিযোদ্ধা মোঃ হাসেম আলী ও তার পরিবারের উপর নৃশংস হামলা চালায়। পরে স্থানীয় জনগণ শারীরিকভাবে মারাত্মক আহত বীরমুক্তিযোদ্ধাকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!