
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: আজ শুক্রবার (১ জানুয়ারি) সকাল ১১টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠান-২০২১ অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতী রাণী সরকার। বক্তব্য রাখেন ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোহসিন আলী প্রমুখ। এ সময় ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহসভাপতি আঃ রহিম, সদস্য জামাল উদ্দিন, কনিকা রাণী, নরেন চন্দ্র শীল, হোসনে আরা, শাহজাহান আলী, আছমা বেগম, মালা রাণী, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, প্রকাশক রমজান আলীসহ শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য