হোম » প্রধান সংবাদ » বগুড়ার আদমদীঘিতে গুড়িয়ে দেয়া হল  ইটভাটাঃ জরিমানা ২০ লাখ

বগুড়ার আদমদীঘিতে গুড়িয়ে দেয়া হল  ইটভাটাঃ জরিমানা ২০ লাখ

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে সরকারি নিয়ম অমান্য করে পরিবেশ অধিদপ্তরের কোন প্রকার ছাড়পত্র ছাড়াই ও সনাতন পদ্ধতিতে ইট তৈরী ও বাজারজাত করার অপরাধে দুই ইটভাটায় অভিযান চালিয়ে মেসার্স দুই ভাই ইটভাটাকে ভেঙ্গে দিয়েছেন ও ডিজিএম ইটভাটার মালিকের ২০ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলার ছাতিয়ানড়গ্রাম ইউপির উত্তরে ইশবপুর এলাকায় মেসার্স দুই ভাই ব্রিকস্ ও ডিজিএম ব্রিকস্ অভিযান চালান ঢাকা পরিবেশ অধিদপ্তরের নির্বাহি ম্যাজিষ্ট্রেট (মনিটরিং এনফোর্সমেন্ট) মো: সাদেকুর রহমান সবুজ ও বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহি ম্যাজিষ্ট্রেট মারুফ আফজাল রাজন । এসময় র‌্যাব-১২-এর সদস্য, পুলিশ ও ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত জানান, বগুড়া আদমদীঘির ছাতিযানগ্রাম ইউনিয়নের উত্তরে ইশবপুর নামক স্থানে মেসার্স (দুই ভাই) এমবিসিও ইটভাটা ও মেসার্স ডিজিএম নামক দুইটি ইটভাটা সরকারি নির্দেশ অমান্য করে পরিবেশ অধিদপ্তরের কোন প্রকার ছাড়পত্র ছাড়াই ও সনাতন পদ্ধতিতে ইট তৈরী করে বাজারজাত করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে  সোমবার দুপুরে উল্লেখিত স্থানে অভিযান চালানো হয়। অভিযানে মেসার্স (দুই ভাই) এমবিসিও বজলুর রহমান বুলুর ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে এবং অপর মেসার্স ডিজিএম নামক ইটভাটার বৈধ কাগজপত্র না থাকায় মালিক মোতালিব হোসেনের ২০ লাখ টাকা জরিমানা করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!