
ঢাকা রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি টুর্নামেন্ট ২০২০ এর চ্যাম্পিয়ন হয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ কাবাডি দল। ফাইনাল খেলায় তারা নরসিংদী জেলা পুলিশ কাবাডি দলকে ৫৪-৩৪ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। গতকাল সোমবার নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সদস্যগণ।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ কাবাডি দলের টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুভাস চন্দ্র সাহা। টিমের কোচ ছিলেন এএসআই মো. ফজলুল হক। নরসিংদী জেলা পুলিশ কাবাডি দলের টিম ম্যানেজারের দায়িত্ব পালন করেন নরসিংদী’র অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহমেদ এবং কোচ ছিলেন এএসআই মো. বাচ্চু মিয়া।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন নারায়ণগঞ্জ জেলা পুলিশ কাবাডি দলের আসাদ এবং সেরা নির্বাচিত হন একই দলের মশিউর রহমান। খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন আরিফ মিহির এবং তাকে সহযোগিতা করেন প্রদীপ কুমার, পঙ্কজ কুমার বিশ্বাস, মাহবুব হোসেন বিজন, আরিফুল ইসলাম এবং শারমিন বেগম।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান