হোম » প্রধান সংবাদ » ভৈরবে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন নৌকা প্রার্থী আতিক আহমেদ

ভৈরবে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন নৌকা প্রার্থী আতিক আহমেদ

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ  কিশোরগঞ্জের ভৈরবে সাবেক ছাত্রলীগ নেতা বর্তমান ভৈরব পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ আসন্ন ভৈরব পৌরসভা নির্বাচন কে কেন্দ্র করে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী হিসেবে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভার আয়োজন করেন। গত ২৭ ডিসেম্বর  রবিবার রাতে কুঠুম বাড়ি পার্টি সেন্টারে এই মত বিনিময় সভার আয়োজন করা হয়।
ভৈরব প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জামান বাচ্চু’র’ সভাপতিত্বে এসময়  ভৈরবের প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় আতিক আহমেদ সৌরভ সাংবাদিকদের প্রশ্নোত্তরের এক পর্যায়ে তিনি বলেন, জীবনের ঝুঁকি নিয়ে রাজনীতি করেছি। আমি আজ নৌকা মার্কার প্রতীক নিয়ে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছে।নৌকা প্রতীক পেলে আমি নির্বাচন করবো।তাছাড়া দল যাকে মনোয়ন দিবে আমি তার জনই কাজ করব। আমি অবশ্যই দলীয় সিন্ধান্ত মেনে চলব।
দল যাকে মনোনয়ন দেবে আমিও তার হয়ে কাজ করব। গত ২০১৫ সালে প্রথম বারের মত পৌর নির্বাচন দলীয় প্রতীক নৌকা মার্কায় অনুষ্ঠিত হয়। ঐ সময় দলীয় সিদ্ধান্ত অনুসারে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে কাজ করেছি এবং নৌকা মার্কা নির্বাচন করে দলীয় প্রার্থীর বিজয় কেড়ে এনেছি। তবে ২০১৫ সাল থেকে এপর্যন্ত যারা বিভিন্ন নির্বাচনে দলের বিরোধিতা করেছে তাদের মধ্যে থেকে কাউকে নৌকা প্রতীক দেওয়া হলে আমি দলের সকল নেতাদের সাথে আলোচনা সাপেক্ষে হয়ত ব্যতিক্রম চিন্তা করতে পারি।
তাছাড়া বর্তমান মেয়র দ্বায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। এপর্যন্ত ভৈরবের যে পরিমান উন্নয়ন করা যেত তা তিনি করতে পারেনি।কারন বরাদ্দ প্রদানকারী সংস্থা বা দপ্তর গুলোর সাথে তিনি কোন যোগাযোগই করেননি। এমনকি বিগত পাঁচ বছরে মনে হয় না তিনি ভৈরবের উন্নয়ন মূলক কাজের জন্যে ৫ বারও ভৈরব -কুলিয়ার এর সাংসদের সাথে যোগাযোগ করেছেন।   এমনকি এই সব দিক গুলো আমরা বুঝিয়ে বলেও এর কোন অগ্রগতি আনতে পারিনি মেয়রকে।
তাই আগামী নির্বাচনে নৌকা মার্কা মনোনয়ন পেয়ে আমি যদি বিজয়ী হতে পারি, তাহলে ভৈরব কে আমি পরিকল্পিত ও পরিসজ্জিত একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই। তিনি আরো বলে ভৈরব কে জেলা করার ক্ষমতা আমার নেই। তবে নৌকা প্রতীক নিয়ে আমি বিজয়ী হতে পারলে জেলা বাস্তবায়নের জন্য সক্রিয় আন্দোলনে নামব আমি। আর এই স্বপ্ন কে বাস্তবে রুপ দান করেতে উপস্থিত সকল সাংবাদিকদের নিকট সহযোগিতা চেয়েছেন আতিক আহমেদ সৌরভ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!