
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে আসন্ন শ্রীপুর পৌরসভার নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে গাজীপুরের শ্রীপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৬ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে সদর উপজেলার শিরিরচালা এলাকার পুস্পদাম রিসোর্টে আলহাজ্ব সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও নুরে আলম মোল্লার সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর-৩ আসনের সাংসদ মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি।
সভায় বক্তরা বলেন, কোন ভাবেই প্রতিপক্ষ প্রার্থীকে ছোট করে দেখলে হবেনা। আগামী পৌর নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নৌকার বিজয় মানেই জননেত্রী শেখ হাসিনার বিজয় তাই তার হাতকে এই বিজয়ের মাধ্যমে শক্তিশালী করতে হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এড. হারিস, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. শামসুল আলম প্রধান,গাজীপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. সাফি উদ্দিন মোড়ল ও আবু আক্তার খান ভুলু, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. কফিল উদ্দিন মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফন্নাহার মেজবাহ, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান বুলবুল এবং হুমায়ুন কবির হিমু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোশাররফ হোসেন ভূঁইয়াসহ শ্রীপুরউপজেলা, পৌরসভা ও ওয়ার্ড আওয়ামীলীগ এবং আওয়ামিলীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য