
আলফাডাঙ্গা প্রতিনিধিঃ আনন্দ-উল্লাস আর উৎসব মুখরতায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সবচেয়ে বৃহৎ ভার্চুয়াল প্লাটফর্ম ‘হৃদয়ে আলফাডাঙ্গা’ গ্রুপ পরিচালনা পর্ষদের আনন্দ ভ্রমণ সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) ভোরে আলফাডাঙ্গা চৌরাস্তা থেকে সাতক্ষীরার কয়েকটি দর্শনীয় স্থানে রওনা হয় তারা। এরপর সেখানে মন্টু মিয়ার বাগান বাড়ি, লেকভিউ ক্যাফে, দেবহাটা রূপসী বাংলা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র ও দেবহাটা ঐতিহাসিক বনবিবির বটগাছ ভ্রমণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, হৃদয়ে আলফাডাঙ্গা গ্রুপ পরিচালনা পর্ষদের সদস্য মনিরুল ইসলাম, সাংবাদিক মিয়া রাকিবুল, শাহরিয়া নাজিম শাওন, তরিকুল ইসলাম তৌকির, ইমন খান কামরান, মেহেদী হাসান শোভন, গোলাম কিবরিয়া, শাহিদুল ইসলাম কোরবান ও মেহেদী হাসান প্রমুখ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান