
মো:রিমন চৌধুরী,ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় পৃথক ভাবে শারীরিক প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও পাট চাষীদের মাঝে সার, কিটনাশক বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের
আয়োজনে পরিষদ হলরুমে ২৩ জন শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও উপজেলা পাট অধিদপ্তরের আয়োজনে ৩শ’ ত্রিশজন পাট চাষীর প্রত্যেকের মাঝে ১২ কেজি সার ও একটি কিটনাশকের বোতল বিতরণ করা হয়েছে।
বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনমের সভাপতিত্বে এসময় ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, নারী ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, কৃষি কর্মকর্তা কৃষিবীদ আনিছুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ ইব্রাহীম, সমাজ সেবা কর্মকর্তা ফিরোজুল ইসলাম,উপজেলা পাট কর্মকর্তা রেজাউল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য