
মোঃআবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা প্রতিনিধিঃ দাগনভূঞা সামাজিক কর্মকান্ড ও সেচ্ছাসেবা মূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জন সচেতনতা মূলক প্রশিক্ষণ বৃহস্পতিবার সকালে দাগনভূঞা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মো. শাহীন মুন্সী। অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফ উদ্দিন আহমেদ।
সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিজাম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুর রহমান, দক্ষিণ চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, সানরাইজ যুব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান এম শরীফ ভূঞা, দাগনভূঞা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাজী ইফতেখার, ইয়াকুবপুর মহিলা কল্যাণ সংস্থার সভানেত্রী হোসনে আরা কাউসার প্রমুখ।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা