
আল-হেলাল,সুনামগঞ্জ থেকে : পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন,অনেক ত্যাগ স্বীকার, মা-বোনের ইজ্জতের বিনিময়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এখন সবাইকে দেশের উন্নয়নে নিজেদের আত্মনিয়োগ করতে হবে। তাহলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব। মুজিববর্ষ উপলক্ষে মাদ্রাসা সমুহের শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের লক্ষে জাতীয় পতাকা, পতাকার স্ট্যান্ড এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই বিতরণ অনুষ্টানে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবার ২৩ ডিসেম্বর সকাল ১১ টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী হাসন রাজা মিলনায়তনে এক অনুষ্টানে তিনি একথা বলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে ও সহকারী কমিশনার রিফাতুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের সচিব আমিনুল হক খান, মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব তপন কান্তি ঘোষ, সিলেট বিভাগের কমিশনার মশিউর রহমান,পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান,দ্বীনি সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী নুর, মাওলানা আনোয়ার হোসাইন, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সুনামগঞ্জ সদর ইউএনও ইয়াসমীন নাহার রুমা, দক্ষিণ সুনামগঞ্জ ইউএনও জেবুননাহার শাম্মী, বিশ্বম্ভরপুর ইউএনও মোঃ সাদিউর রহিম জাদীদ, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু,হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশ্মীর রেজা, সাংবাদিক পংকজ দে প্রমুখ। পরে জেলার ৫২৩টি কওমী ও আলীয়াা মাদ্রাসার শিক্ষকদের হাতে জাতীয় পতাকা, পতাকার স্ট্যান্ড সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা