
চাটখিল থেকে মনির হোসেন সোহেল (চাটখিল প্রতিনিধি): মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু। আসুন সামর্থ্য অনুযায়ী শীতার্তদের পাশে দাঁড়াই।এই স্লোগান কে সামনে রেখে নোয়াখালী জেলায় চাটখিল উপজেলায় “ছুয়ানি মার্কেট ব্লাড ডোনার (CMBDC)সুন্দরপুর, এর পক্ষ হতে অসহায় ও শীতার্ত মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
উক্ত শীতবস্ত্র বিতরণ প্রোগ্রামে উপস্হিত ছিলেন ক্লাবের চেয়ারম্যান কামরুল ইসলাম মাসুম, সভাপতি রিপন বর্ধন সজীব, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আল ফয়সাল মিঠু, যুগ্ন সাধারণ সম্পাদক আরমান মাহমুদ আসিফ, অর্থ বিষয়ক সম্পাদক ইমরান হোসেন মানিক, উপদেষ্টা মিজান মিজি সহ ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।
ছুয়ানি মার্কেট ব্লাড ডোনার ক্লাব তাদের একটাই লক্ষ্য সমাজ সেবা করা, ছিন্নমুল মানুষের মুখে হাসি ফুটানো। তাই এই শীতকালে প্রায় ১০০ পিস কম্বল বিতরন করা হয়। ছুয়ানি মার্কেট ব্লাড ডোনার ক্লাবের সভাপতি রিপন বর্ধন এক বক্তব্য বলেন, সবাই তাদের সংগঠন এর জন্য দোয়া করবেন সাথে সংগঠন এর পাশে থাকার অনুরোধ করেন। শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে তারা আত্নতৃপ্তি পেয়েছেন, আর এইভাবে সামনে আরো সামাজিক কাজ করে যাওয়ার কথা বলেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান