
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ জেলায় মোট ৫ লক্ষ ৩১ হাজার ৭১ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেয়ার লক্ষমাত্রা নিয়ে কর্মসূচী শুরু হয়েছে। এর মধ্যে ৯মাস থেকে ৫ বছর বয়সের শিশু ২ লক্ষ ৪৭ হাজার ৪শ ৮ জন এবং ৫ বছর থেকে ১০ বছর বয়সের শিশু সংখ্যা ২ লক্ষ ৮৩ হাজার ৬শ ৬৩ জন। সিভিল সার্জন ডাঃ এ বি এম আবু হানিফ গতকাল বেলা সাড়ে ১১টায় তাঁর সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেছেন এই কর্মসূচী গত ১২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবং তা চলবে আগামী বছর ২৪ জানুয়ারী পর্যন্ত।
এই কর্মসূচী সফল ভাবে বাস্তবায়নে জেলার ১১টি উপজেলা এবং ৩টি পৌরসভায় ২ হাজার ৪শ ৪০টি টিকাদান কেন্দ্রে ২৯৭ জন স্বাস্থ্য সহকারী এবং ৭ হাজার ৩শ ২০ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছেন। এ সময় ডেপুটি সিভিলসার্জন ডাঃ মঞ্জুর মোর্শেদ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ মাহমুদুর রহমান উপিস্থত ছিলেন। সাংবাদিকেদর মধ্যে নওগাঁ প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক আজাদ হোসেন মুরাদ, এ্যাড. শেখ আনোয়ার হোসেন এবং মোঃ কায়েস উদ্দিন বক্তব্য রাখেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য