
এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে পৌরসভা নির্বাচনী ২নং ওয়ার্ডের কাউন্সিলার পদে শিবগঞ্জ পৌর কৃষলীগ সহ-সভাপতি উম্মুল মোল্লার মনোনয়ন পত্র সংগ্রহ করেন। সোমবার সকালে নির্বাচন অফিসার আনিসুর রহমান এর নিকট থেকে তিনি এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহিনুর আলম, সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান, উপজেলা কৃষলীগের দপ্তর সম্পাদক জরিপ প্রাং, উপজেলা ছাত্রলীগের বিভাগীয় উপ-সম্পাদক মোঃ রাসেল ইসলাম, শিবগঞ্জ এম.এইচ কলেজ ছাত্র লীগের সহ-সভাপতি মেহেদী হাসান প্রমুখ।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারী ২০২১ সালে শিবগঞ্জ পৌরসভা নির্বাচিত অনুষ্ঠিত হবে বলে ১৪ ডিসেম্বর নির্বাচন কমিশন পৌরসভা নির্বাচনে এ তফসিল ঘোষণা করেন। মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ৩১ ডিসেম্বর (বৃহস্পতিবার) আগামী বছরের ৩ জানুয়ারী (রবিবার) মনোনয়নপত্র যাচাই-বাছাই। ১০ জানুয়ারি রবিবার প্রার্থিতা প্রত্যাহার। ১১ জানুয়ারি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২