
রাবি প্রতিনিধিঃ করোনার কারনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আটকে থাকা অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের ফাইনাল পরীক্ষা আগামী ০২ জানুয়ারী থেকে শুরু হবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাছাড়া এসব পরীক্ষা চালু রাখার জন্য শীতকালীন ছুটি এবার বাতিল ঘোষনা করা হয়েছে। সোমববার বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে আয়োজিত একাডেমিক কাউন্সিল মিটিংয়ে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে রাবি কলা অনুষদের ডীন অধ্যাপক ফজলুল হক।
তিনি বলেন, ২০১৯ সালে যাদের অনার্স চতুর্থ বর্ষ এবং মাস্টার্স পরীক্ষা চলছিল শুধুমাত্র তাদের পরীক্ষা আগামী ২রা জানুয়ারি থেকে শুরু হবে। বাকি যে সব বর্ষের পরীক্ষা আটকে আছে তাদের বিষয়ে সিদ্ধান্ত এ পরীক্ষা শেষ হওয়ার পর নেয়া হবে। পরীক্ষা ফিজিক্যালি হবে। একারনে শীতকালীন ছুটি টা বাতিল করা হয়েছে।
তাছাড়া, পরীক্ষার সময় আবাসিক হল সমূহ বন্ধ রাখা হবে, ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে এবং পরীক্ষা অনুষ্ঠানের ব্যাপারে বিভাগের একাডেমিক কমিটির সিদ্ধান্তই চুড়ান্ত হবে বলে জানান তিনি।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২