হোম » প্রধান সংবাদ » বগুড়ার শিবগঞ্জে কাউন্সিলার পদে কৃষকলীগ নেতা উম্মুল মোল্লার মনোনয়ন পত্র সংগ্রহ

বগুড়ার শিবগঞ্জে কাউন্সিলার পদে কৃষকলীগ নেতা উম্মুল মোল্লার মনোনয়ন পত্র সংগ্রহ

এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে পৌরসভা নির্বাচনী  ২নং ওয়ার্ডের কাউন্সিলার পদে শিবগঞ্জ পৌর কৃষলীগ সহ-সভাপতি উম্মুল মোল্লার মনোনয়ন পত্র সংগ্রহ করেন। সোমবার সকালে নির্বাচন অফিসার আনিসুর রহমান এর নিকট থেকে তিনি এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন।  এসময়  উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহিনুর আলম, সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান, উপজেলা কৃষলীগের  দপ্তর সম্পাদক  জরিপ প্রাং,  উপজেলা ছাত্রলীগের বিভাগীয় উপ-সম্পাদক মোঃ রাসেল ইসলাম, শিবগঞ্জ এম.এইচ কলেজ ছাত্র লীগের সহ-সভাপতি মেহেদী হাসান প্রমুখ।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারী ২০২১ সালে শিবগঞ্জ পৌরসভা নির্বাচিত অনুষ্ঠিত হবে বলে ১৪ ডিসেম্বর নির্বাচন কমিশন পৌরসভা নির্বাচনে এ তফসিল ঘোষণা করেন। মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ৩১ ডিসেম্বর (বৃহস্পতিবার) আগামী  বছরের ৩ জানুয়ারী (রবিবার) মনোনয়নপত্র যাচাই-বাছাই। ১০ জানুয়ারি রবিবার প্রার্থিতা প্রত্যাহার। ১১ জানুয়ারি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!