
বাবুল আহমেদ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি: বৃহত্তর দাউদকান্দির টিসিসিএ’র সাবেক সভাপতি ও বর্ষিয়ান রাজনীতিক আক্তার হোসেন বার্ধক্যজনিত কারনে আজ ভোরে রাজধানীর সিএমএইচ হাসপাতালে ইন্তেকাল করেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৭০ বছর । তিনি অষ্ট্রেলিয়ায় বসবাসরত এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন ।
তিনি জাতীয় পার্টির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন এবং ১৯৮৩ সালে বৃহত্তর দাউদকান্দিতে প্রথম উপজেলা নির্বাচনে আ:খালেক সরকারের কাছে সামান্য ভোটে পরাজিত হয়েছিলেন । আজ দুপুরে তাহার বর্তমান বাসস্থান ও ব্যবসা কেন্দ্র দাউদকান্দিতে প্রথম জানাজা এবং বিকালে তাঁর নিজ গ্রাম তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কাশিপুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে পরিবার সুত্রে জানা গেছে ।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা